ইনিংস ব্যবধানেই হারল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেপটাউন টেস্টে ইনিংস হার এড়াতে পারল না নিউজিল্যান্ড। আজ শুক্রবার টেস্টের তৃতীয় দিনের খেলায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭ রানে হেরে গেছে কিউইরা।প্রথম ইনিংসে মাত্র ৪৫ রানে গুটিয়ে যাওয়ার পরই স্পষ্ট হয়েছিল, কেপটাউনে বড় ব্যবধানে হারতে চলেছে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত হলোও তা-ই। বড় জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।প্রথম ইনিংসে কিউই ব্যাটসম্যানদের লজ্জাজনক পারফরম্যান্সের পর ৮ উইকেটে ৩৪৭ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তখনই জাগে সংশয়টা—ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ড ইনিংস হার এড়াতে পারবে তো!নিউজিল্যান্ড পারেনি। অথচ ডিন ব্রাউনলি একাই দলীয় সংগ্রহে যোগ করেন ১০৯ রান। ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়াটলিংয়ের অবদান যথাক্রমে ৫১ ও ৪২ রান। তবে বাকিদের ব্যর্থতায় ২৭৫ রানে থেমে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস।ম্যাচ সেরা হয়েছেন ভেরনন ফিল্যান্ডার। তিনি যে এই স্বীকৃতি পাবেন, তা অনুমিতই ছিল। কারণ, নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৬ ওভার বল করে মাত্র ৭ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন তো তিনিই।সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৫/১০উইলিয়ামসন ১৩, ফিন ৮ফিল্যান্ডার ৫/৭, মরকেল ৩/১৪, স্টেইন ২/১৮দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩৪৭/৮ ডিক্লে.পিটারসেন ১০৬, ভিলিয়ার্স ৬৭, আমলা ৬৬, ক্যালিস ৬০বোল্ট ৩/৭৮, মার্টিন ৩/৬৩নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৭৫/১০ব্রাউনলি ১০৯, ম্যাককালাম ৫১, ওয়াটলিং ৪২স্টেইন ৩/৬৭, ফিল্যান্ডার ২/৭৬, ক্যালিস ২/৩১টস: নিউজিল্যান্ডফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৭ রানে জয়ী।সিরিজ: দক্ষিণ আফ্রিকা ১-০-তে এগিয়ে।সূত্র: ক্রিকইনফো।