ইনিংস হার এড়ানোর চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ
কলকাতা টেস্টে ইনিংস হার এড়ানোর চেষ্টা করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের আজ তৃতীয় দিনের খেলা শেষে সংগ্রহ তিন উইকেটে ১৯৫ রান। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৮৩ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।দুই উইকেটে ৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শুরুটা হয় শুধুই হতাশায়। দলীয় সংগ্রহ শতরান স্পর্শ করার আগেই ষষ্ঠ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। একপর্যায়ে ড্যারেন স্যামির দল অলআউট হয় ১৫৩ রানে। প্রজ্ঞান ওঝা চারটি, উমেশ যাদব তিনটি এবং রবিচন্দ্রন অশ্বিন দুটি উইকেট শিকার করেন।ভারতের প্রথম ইনিংসের চেয়ে ৪৭৮ রানে পিছিয়ে থেকে আবারও ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে আদ্রিয়ান বারাথ ও কির্ক এডওয়ার্ডস দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করলেও ক্যারিবীয়রা ইনিংস ব্যবধানে হার এড়াতে পারবে কি না, সংশয় থেকেই যায়। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—ভারত প্রথম ইনিংস: ৬৩১/৭ ঘোষণাদ্রাবিড় ১১৯, লক্ষ্মণ ১৭৬*, ধোনি ১৪৪ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৫৩ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৯৫/৩(তৃতীয় দিনের খেলা শেষে)টস: ভারত