ইনিংস হার এড়াল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়েজেস হেনরিকসকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই অস্ট্রেলিয়ার। অভিষেকেই ব্যাট হাতে তিনি প্রতিরোধ গড়ে না তুললে চেন্নাই টেস্টে যে ইনিংস হারের লজ্জা পেতে হতো অসিদের!অস্ট্রেলিয়া এখনো হারেনি। হেনরিকস-বীরত্বে খেলা টেনে নিয়ে গেছে শেষ দিন পর্যন্ত। তবে বাস্তবতা বলছে, সফরকারীদের হার অনেকটাই অবধারিত। ভারতীয় দলের জয়ের ব্যবধানটাও বড় হওয়ার কথা।আজ সোমবার টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেটে ২৩২ রান। দুই ইনিংস মিলিয়ে ভারতীয়দের চেয়ে এখন পর্যন্ত এগিয়ে ৪০ রানে। হেনরিকস অপরাজিত আছেন ব্যক্তিগত ৭৫ রানে। তাঁর সঙ্গে ৮ রানে অপরাজিত নাথান লায়ন। হাতে থাকা এক উইকেট নিয়ে অস্ট্রেলিয়া কাল নিজেদের সংগ্রহটা কত দূর নিয়ে যেতে পারে, এটাই এখন দেখার অপেক্ষা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৮০ রানের জবাবে ৫৭২ রানের পাহাড় গড়ে ভারত। ১৯২ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে নিজেদের মেলে ধরতে পারেননি। দলীয় ৩৪ রানে প্রথম উইকেটের পতন। একপর্যায়ে ১৭৫ রানের মধ্যে নয়টি উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ইনিংস হার এড়াতে তখনো প্রয়োজন ১৭ রান। মনে হচ্ছিল, ইনিংস হারের লজ্জাই পেতে যাচ্ছে অসিরা। কিন্তু তা হয়নি হেনরিকসের কল্যাণে। এক প্রান্ত আগলে রেখে খেলে দলের ইনিংস হার তো এড়িয়েছেনই, সঙ্গে খেলাও টেনে নিয়ে গেছেন শেষ দিন পর্যন্ত। প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন আজ নিয়েছেন পাঁচটি উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নেন হরভজন সিং ও রবীন্দ্র জাদেজা।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৮০/১০ক্লার্ক ১৩০, হেনরিকস ৬৮, ওয়ার্নার ৫৯অশ্বিন ৭/১৩০, জাদেজা ২/৭১ভারত প্রথম ইনিংস: ৫৭২/১০ধোনি ২২৪, কোহলি ১০৭, টেন্ডুলকার ৮১প্যাটিনসন ৫/৯৬, লায়ন ৩/২১৫অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৩২/৯(চতুর্থ দিনের খেলা শেষে)হেনরিকস ৭৫*, কোয়ান ৩২, ক্লার্ক ৩১অশ্বিন ৫/৯০, হরভজন ২/৫৫, জাদেজা ২/৬৮সূত্র: ক্রিকইনফো।