ইনিংস হার এড়াল শ্রীলঙ্কা, সিরিজ দক্ষিণ আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিলান সামারাবীরার অপরাজিত সেঞ্চুরিতে কেপটাউন টেস্টে অতি কষ্টে ইনিংস ব্যবধানে হার এড়িয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে সফরকারী দল অলআউট হয় ৩৪২ রানে। দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে শ্রীলঙ্কা এগিয়ে থাকে মাত্র এক রানে। এ লক্ষ্যে খেলতে নেমে ১০ উইকেটে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।কেপটাউনে জয়ের সুবাদে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১-এ জিতে নিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১৩৮ রান নিয়ে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। যেটা নিয়ে আশঙ্কা ছিল, সামারাবীরার ব্যাটে চড়ে সেই ইনিংস হার এড়াতে সক্ষম হয় তিলকরত্নে দিলশানের দল। লঙ্কানদের কাছে প্রাপ্তি বলতে এটাই।ক্যালিসের ডাবল এবং পিটারসেন ও ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৫৮০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ২৩৯ রানে। ফলোঅনে পড়ে ব্যাট করা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ৩৪২ রান।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৫৮০/৪, ঘোষণাক্যালিস ২২৪, ভিলিয়ার্স ১৬০*, পিটারসেন ১০৯শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৩৯দিলশান ৭৮, সাঙ্গাকারা ৩৫শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৩৪২সামারাবীরা ১১৫*, ম্যাথুস ৬৩দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২/০পিটারসেন ১, স্মিথ ০টস: শ্রীলঙ্কাফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ীম্যাচসেরা: ডি ভিলিয়ার্সসিরিজ: দক্ষিণ আফ্রিকা ২-১-এ জয়ী।