ইনিংসে তিন সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট এক ইনিংসে তিন বা তার বেশি সেঞ্চুরি কম দেখেনি। ডানেডিন টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসটি এ ঘটনার ১৩৩তম উদাহরণ। তবে শুধু দ্বিতীয় ইনিংস ধরলে এটা দুর্লভ ঘটনা হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ বার ঘটেছে এটা, যার দুটি করেছেন দক্ষিণ আফ্রিকানরা। সবচেয়ে বেশি পাঁচবার দ্বিতীয় ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন ইংলিশরা। অস্ট্রেলিয়ানরা করেছেন চারবার। বাকি একবার করেছেন ওয়েস্ট ইন্ডিয়ানরা। এই ১২ ঘটনার মাত্র একটিই হয়েছে ম্যাচের চতুর্থ ইনিংসে। ১৯৩৯ সালে ডারবানের সেই ‘টাইমলেস’ টেস্টের অসমাপ্ত শেষ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের পল গিব, বিল এডরিচ ও ওয়ালি হ্যামন্ড।