ইনিংসে ৭ ক্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট পাননি একটিও। পরশু মাঠ ছাড়ার সময় তবু বল উঁচিয়ে ধরলেন রিকি ক্লার্ক। ফিল্ডিংয়েই যে অসাধারণ এক কীর্তি গড়ে ফেলেছেন ওয়ারউইকশায়ার অলরাউন্ডার! পরশু কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংসে ক্যাচ নিয়েছেন সাতটি! ছুঁয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড (উইকেটকিপার ব্যতীত)। ইনিংসে ৭ ক্যাচ নেওয়ার কীর্তি আছে কেবল আর দুজনের। ১৯৫৭ সালে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে নিয়েছিলেন সারের মিকি স্টুয়ার্ট, ১৯৬৬ সালে নটিংহামশায়ারের বিপক্ষে গ্লস্টারশায়ারের অ্যান্থনি ব্রাউন। দুই ইনিংস মিলিয়ে ক্লার্কের ক্যাচ ছিল ৯টি, একটির জন্য ছুঁতে পারেননি ১৯২৮ সালে গড়া ওয়ালি হ্যামন্ডের রেকর্ড।