ইনিয়েস্তাও মাঠের বাইরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার চোটের তালিকাটা আরও দীর্ঘ হলো। পিকে ও সানচেজের পর চোটের কারণে এবার মাঠের বাইরে ছিটকে পড়লেন আন্দ্রেস ইনিয়েস্তাও। পরশু ন্যু ক্যাম্পে এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ পায়ের পেশিতে চোট পেয়েছেন তিনি। পরীক্ষার পর বার্সেলোনাই নিশ্চিত করেছে, বাঁ উরুর পেশির সমস্যায় ভুগছেন সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডার। এ জন্য তাঁকে মাঠের বাইরে কাটাতে হবে প্রায় চার সপ্তাহ। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ইনিয়েস্তার বদলি হিসেবে বার্সা কোচ পেপ গার্দিওলা মাঠে নামান অনেক চেষ্টায় আর্সেনাল থেকে আনা সেস ফ্যাব্রিগাসকে। রয়টার্স।