ইনিয়েস্তার চোখে আদর্শ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদর্শ ফুটবলার কাকে বলবেন? কারও এটা ভালো তো কারও ওটা। তার পরও আদর্শ ফুটবলার কেমন হতে পারে, আন্দ্রেস ইনিয়েস্তা মনে মনে এঁকেছেন সেই ফুটবলারের ছবি। আর সে জন্য বেছে নিয়েছেন এ সময়েরই কিছু ফুটবলারকে। বার্সেলোনার মাঝমাঠের শিল্পী ‘পারফেক্ট’ বা আদর্শ ফুটবলারটির মধ্যে দেখেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো. রাদামেল ফ্যালকাও, সার্জিও বুসকেটস, কার্লোস পুয়োল, জাভির ছায়া। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে ব্যাখ্যা করে স্পেনের গত বিশ্বকাপ ও ইউরো শিরোপার জয়ের রূপকার বলেছেন, ‘পরিপূর্ণ ফুটবলার? বাতাসে ফ্যালকাওয়ের সামর্থ্য, পুয়োলের ব্যক্তিত্ব, জাভির ডান পা, মেসির প্রতিভা আর বাঁ পা, বুসকেটসের ট্যাকটিকস ওয়াকিবহালতা এবং ক্রিস্টিয়ানোর গোল করার ক্ষমতা।’ ওয়েবসাইট।