ইন্টার মিলানেই থাকছেন মাইকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টার মিলান ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক মাইকন—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। ইন্টার মিলান ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর কোচ হোসে মরিনহোও চাইছিলেন মাইকন যেন রিয়াল মাদ্রিদে চলে আসেন। মাইকনও রিয়ালে যাওয়ার জন্য উদগ্রীব ছিলেন। কিন্তু সব জল্পনা-কল্পনা বন্ধ করে দিলেন ইন্টার মিলানের সভাপতি মাসিমো মোরাত্তি। মাইকনকে বিক্রি করবে না ইন্টার মিলান, আজ জানিয়েছেন মোরাত্তি।গত মৌসুমে ইন্টার মিলানের ট্রেবল জেতার পেছনে বড় ভূমিকা ছিল মাইকনের। মোরাত্তি দলের এমন একজন অপরিহার্য খেলোয়াড়কে সহজে হারাতে চাচ্ছেন না। ইতালির ক্রীড়াবিষয়ক দৈনিক কোরিয়ারে ডেলা স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে মোরাত্তি বলেছেন, ‘মাইকন যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হয়, রিয়াল মাদ্রিদ বোঝেনি, সে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ।’গুজব উঠেছে যে, টাকা-পয়সায় বনেনি বলেই রিয়ালে যাওয়া হলো না মাইকনের। রিয়াল মাইকনের জন্য ২৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু ইন্টার মিলানের দাবি ছিল ৩০ মিলিয়ন ইউরোর।—রয়টার্স