সিরি‘আ’কে একরকম নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল ইন্টার মিলান। সর্বশেষ পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার দেখছে মুদ্রার উল্টো পিঠ। ম্যাচ বাকি আছে এখনো পাঁচটি, কিন্তু এখনই শিরোপা লড়াই থেকে কার্যত ছিটকে পড়েছে নেরাজ্জুরিরা। চ্যাম্পিয়নরা পরশু হেরেছে লিগ টেবিলের ১৫ নম্বরে থাকা পার্মার কাছে। ইন্টারের হারের দিনে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ৩-০ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। ২০০৩-০৪ মৌসুমের পর প্রথম শিরোপাটা এখন মিলানের হাতের নাগালে।অভিজ্ঞ মিডফিল্ডার ক্লারেন্স সিডর্ফের ফ্রি-কিক ২০ মিনিটেই এগিয়ে দেয় মিলানকে। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলেক্সান্দ্রে পাতোর বদলে মাঠে নামা আন্তোনিও কাসানো। সাত মিনিট পর রবিনহোর হেড নিশ্চিত করে দলের জয়। ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট মিলানের, সমান ম্যাচে ৮ পয়েন্ট পেছনে ইন্টার। জিওভিনসো ও আমুরির গোলে ইন্টারকে হারিয়েছে পার্মা। এই দুই দলের মাঝে আছে নাপোলি। গতকাল উদিনেসের বিপক্ষে ম্যাচের আগে ৩২ ম্যাচে ৬৫ ছিল ম্যারাডোনার সাবেক দলের। আর্সেনাল-লিভারপুল ড্রআর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা-স্বপ্ন ধাক্কা খেল কাল। নিজেদের মাঠে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ‘গানার’রা। দুটি গোলই হয়েছে ইনজুরি সময়ে এবং পেনাল্টি থেকে। ইনজুরি সময়ের অষ্টম মিনিটে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন রবিন ফন পার্সি। আরেক ডাচ ডির্ক কিউট তা শোধ দেন অতিরিক্ত সময়ের ১২ মিনিটে। এএফপি।