ইন্টারকে নিয়ে স্নাইডারের আশা
ইন্টার মিলানে আবার জ্বলে উঠেছে আশার আলো। রাফায়েল বেনিতেজের অধীনে যে দলটি শিরোপা লড়াই থেকে ছিটকে পড়তে চলেছিল, সেই দলটি আবার জেগে উঠতে শুরু করেছে লিওনার্দোর ছোঁয়ায়। খেলোয়াড়দের যে আত্মবিশ্বাসটা চলে গিয়েছিল তলানিতে, সেটা আবার পারদের মতো উঠতে শুরু করেছে উঁচুতে। খেলোয়াড়েরা আবার দেখতে শুরু করেছেন শিরোপা ধরে রাখার স্বপ্ন।ইন্টার মিলানের গত মৌসুমের ট্রেবল জয়ের নায়ক ছিলেন ওয়েসলি স্নাইডার। ডাচ এই প্লে-মেকার এত দিন কোনো কথাই বলতে গেলে বলেননি। লিওনার্দো ইন্টারের দায়িত্ব নেওয়ার পর টানা পাঁচটি জয়ে ভাষা ফিরেছে তাঁর মুখেও, ‘আমি মনে করি, ইন্টার এখনো শিরোপা ধরে রাখতে পারে।’স্নাইডারের বিশ্বাসটা সত্যে রূপ দিতে খুব কঠিন কাজই করতে হবে ইন্টারকে। গতকালের সিরি ‘আ’র তিনটি ম্যাচের আগে পর্যন্ত ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে ছিল তারা। ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। এরপর নাপোলি ও লাৎসিও। ওয়েবসাইট।