ইন্টারনেটে সরাসরি হল্যান্ড সফরের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডে বাংলাদেশে দলের সিরিজ জয় দেখার সৌভাগ্য হয়নি দেশের মানুষের। তবে হল্যান্ডে আগামী ২৪ ও ২৫ জুলাই স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ সরাসরি দেখতে পাবে।ম্যাচের প্রথম বল থেকে পুরো খেলা সরাসরি দেখা যাবে ইস্পাহানি গ্রুপের ওয়েবসাইট www.ispahanibd.com-এ। খেলা সম্প্রচারে ব্যবহূত হবে পাঁচটি ক্যামেরা। ইস্পাহানি গ্রুপের বিপণন ব্যবস্থাপক ইসমাইল হোসেন কাল খেলা দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন, ‘কোনো টেলিভিশনই বাংলাদেশ দলের খেলাগুলো দেখাচ্ছে না। ইন্টারনেট স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলা দেখানোর প্রস্তাবে তাই রাজি হয়েছি আমরা। এতে গোটা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিরা খেলা দুটি সরাসরি উপভোগ করতে পারবেন।’