ইন্টারে পিওলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ বদল করায় ইন্টার মিলানের খুব নামডাক। গত ছয় বছরে নয়জন নতুন কোচ দেখেছে সিরি ‘আ’র দলটি। গত জুনে চীনা কোম্পানি সুনিং হোল্ডিং দলটির মালিকানা কিনে নেওয়ার পর হলো সর্বশেষ তিনটি পরিবর্তন। চলতি সিরি ‘আ’ শুরুর সপ্তাহ দুয়েক আগে মানচিনিকে সরিয়ে কোচ করা হয় ফ্রাঙ্ক ডি বোরকে। সাম্পদোরিয়ার কাছে ১-০ গোলে হারের পর সপ্তাহ খানেক আগে বরখাস্ত হন ডাচ কোচ। তাঁর জায়গায় নিয়োগ পেলেন স্টেফানো পিওলি। ৫১ বছর বয়সী এই ইতালিয়ান এর আগে পার্মা, সাসসুয়োলো, বোলোনিয়া, লাৎসিওর কোচ হিসেবে কাজ করেছেন। এএফপি।