ইন্টারে ফিরতে চান আদ্রিয়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন পর আদ্রিয়ানোর মনে হলো, তিনি ভুল করেছেন। ভুল করেছেন ইন্টার মিলান ছেড়ে এসে। ইতালির এক রেডিওর সঙ্গে কথা বলতে গিয়েই নিজের ভুল স্বীকার করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ক্ষমা চেয়েছেন ইন্টার মিলানের কাছে এবং জানিয়েছেন, সুযোগ পেলে আবার ফিরবেন। বান্ধবীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আদ্রিয়ানো। ইন্টার মিলান কি, ছেড়ে দিতে চেয়েছিলেন ফুটবলই। পরে অবশ্য মত বদলেছেন। ইন্টার ছেড়ে ফ্ল্যামেঙ্গোতে নাম লিখিয়েছেন। এএফপি।