ইন্টারে ভিদিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই জানিয়েছিলেন এই মৌসুম শেষেই ওল্ড ট্রাফোর্ড ছাড়ছেন। এবার জানা গেল ইন্টার মিলানেই যাচ্ছেন নেমানিয়া ভিদিচ। পরশু ক্লাবের ওয়েবসাইটে ইন্টার জানিয়েছে, ৩২ বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার সান সিরোতেই যাচ্ছেন। তবে চুক্তিটা কত বছরের সেটা জানা যায়নি। ইন্টারের ইন্দোনেশিয়ান সভাপতি এরিক তোহির ক্লাব ওয়েবসাইটে জানিয়েছেন, ‘ভিদিচকে ইন্টারে আনতে পেরে খুবই খুশি।’ এএফপি।