ইন্টারে মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোনো মালিক এলেই শুরু হয় ফিসফাস। নিশ্চয়ই বড় কোনো খেলোয়াড় এবার ক্লাবে আসবে! যেটা শুরু হয়ে গেছে এরিক তোহিরকে নিয়ে। মাসিমো মোরাত্তির পর ইন্টার মিলানের মালিকানা কিনে নিয়েছেন এই ইন্দোনেশীয় ব্যবসায়ী। অনেক দিন ধরেই সাড়া জাগানো কোনো খেলোয়াড় আসছে না ইন্টারে। তোহির কি তেমন কাউকে আনবেন? সংবাদ সম্মেলনে কেউ একজন মেসির নাম বললেন। তোহির বেশ ‘সিরিয়াস’, ‘মেসিকে কেনা? কেন নয়? আমি ম্যানেজারের সঙ্গে কথা বলব।’ পরে দেখা গেল, তিনি কৌতুক করছেন। আসলে মেসিকে কিনব বললেই তো হয় না, বার্সা ও মেসির সম্মতি তো দরকার! ওয়েবসাইট।