ইন্টারে যাচ্ছেন তোরেস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্নান্দো তোরেস
ফার্নান্দো তোরেস

ফার্নান্দো তোরেস চেলসি ছাড়ছেন। তিনি না ছাড়লে হয়তো পরের মৌসুমে স্টামফোর্ড ব্রিজ তাঁর কাছে অসহ্য মনে হতে পারে। নিয়মিত খেলার নিশ্চয়তা যেখানে নেই, সেখানে পড়ে থেকে নিজের ভবিষ্যতকে ঘোর অন্ধকারে ঠেলে দেওয়ার মানে কী! স্পেন জাতীয় দলের এই স্ট্রাইকার হয়তো ঠিক এমনটাই ভাবছেন। এখনো সম্ভাবনার পর্যায়ে থাকলেও বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এমন সম্ভাবনা প্রবলই।
তোরেস চেলসি ছাড়লে তাঁর পরবর্তী গন্তব্য হতে পারে ইতালি। আরও নির্দিষ্ট করে বললে ইন্টার মিলান। সান সিরোয় যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনাও নাকি চলছে। ব্যাপারটি স্বীকার করেছেন ইন্টারের অন্যতম পরিচালক মার্কো ফ্যাসোনিও। তোরেসকে দলে ভিড়িয়ে পরের মৌসুমে ইউরোপা কাপের সাফল্য ঘরে তুলতে চায় এই মুহূর্তে রঙ হারানো ইউরোপের অন্যতম শীর্ষ এই ক্লাবটি।
ফ্যাসোনি তোরেসের ব্যাপারে নিজেদের আগ্রহের কথাও জানিয়েছেন, ‘তোরেস সম্পর্কে আমাদের দারুণ আগ্রহ আছে।’
সবকিছু ঠিক থাকলে নিজেকে হারিয়ে খোঁজা তোরেসের জন্য ইন্টার হতে পারে নিজেকে প্রমাণ করার গন্তব্য। সিনহুয়া, আইএএনএস।