ইন্টারের কাপ-সান্ত্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন শেষ হয়েছে। পরে গেছে লিগ জয়ের আশা। গত মৌসুমে ট্রেবল জেতা ইন্টার মিলান চোখের সামনে একটি একটি করে শিরোপা বেহাত হতে দেখেছে। তবে গতবারের শিরোপাত্রয়ীর একটি অন্তত ধরে রাখতে পারল ইন্টার। পরশু স্টাডিও অলিম্পিকোয় পালের্মোকে ৩-১ গোলে হারিয়ে ঘরে তুলেছে ইতালিয়ান কাপ। হতাশার গহ্বরে ঢুকে যেতে চলা মৌসুমে ইন্টার যে কিছু একটা পেল তা তাদের ক্যামেরুনিয়ান স্ট্রাইকার স্যামুয়েল ইতোর জন্যই। তাঁর জোড়া গোলের সঙ্গে ডিয়েগো মিলিতোর শেষ মুহূর্তের গোলে গত ৭ বছরে চতুর্থ কাপ শিরোপা জিতল ইন্টার। ইন্টারের নতুন কোচ ব্রাজিলিয়ান লিওনার্দোকে এটি দিয়েছে এক মুক্তির আনন্দ। এএফপি, রয়টার্স।