ইন্টারের কোচ গাসপেরিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টার মিলানে লিওনার্দোর উত্তরসূরি হলেন জিয়ান পিয়েরো গাসপেরিনি। গত পরশু দুই বছরের জন্য কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে ক্লাবটি। ৫৩ বছর বয়সী গাসপেরিনি এর আগে জেনোয়ার কোচ ছিলেন। চার বছর দায়িত্ব পালনের পর গত ডিসেম্বরে তিনি বরখাস্ত হন। এর পর থেকে বেকারই ছিলেন জেনোয়াকে সিরি ‘বি’ থেকে সিরি ‘আ’তে ওঠানো কোচ। তবে তাঁকে পেয়ে দারুণ খুশি ইন্টারের সভাপতি মাসিমো মোরাত্তি। এর আগে কোচ হিসেবে সাবেক আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসাসহ আরও কয়েকজনের নাম শোনা গিয়েছিল। ব্রাজিলিয়ান লিওনার্দো যোগ দিয়েছেন ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইতে। এএফপি।