ইন্টারের কোচ হচ্ছেন ক্যাপেলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাবিও ক্যাপেলো কি ইন্টার মিলানের কোচ হচ্ছেন? ইতালির একটি টেলিভিশন চ্যানেল আজ এমন খবরই দিয়েছে। চ্যানেলটি জানিয়েছে, লিওনার্দো ইন্টার কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর এই ব্রাজিলিয়ানের বদলি হিসেবে ক্যাপেলোকেই ভাবা হচ্ছে। আগামী ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ইংল্যান্ড দলের সঙ্গে ক্যাপেলোর চুক্তি রয়েছে।তবে ক্যাপেলো নিজে কিন্তু এ খবরের সত্যতা স্বীকার করেননি। স্পেনের একটি দ্বীপে অবকাশ যাপনের সময় তিনি বলেছেন, ‘আমি জানি না কী ঘটছে। আমি স্পেনে রয়েছি, ছুটি কাটাতে। পুরো ব্যাপারটিই আমি টেলিভিশনে শুনেছি।’ রহস্যঘেরা ক্যাপেলোর কণ্ঠ।লিওনার্দো সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল ক্যাপেলোকে। তিনি বলেছেন, ‘প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার রয়েছে।’সর্বশেষ মন্তব্যটিতেই কি নিজের ভবিষ্যত্ সম্পর্কে বলে দিলেন ক্যাপেলো ! ওয়েবসাইট।