ইন্টারের চাকরি সবচেয়ে বড় চ্যালেঞ্জ: লিওনার্দো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসি মিলানে ব্যর্থ একটি মৌসুম কাটিয়ে এ বছর বরখাস্ত হয়েছিলেন। সেই লিওনার্দো এখন ইন্টার মিলানের নতুন কোচ। ইন্টারের চাকরিকে নিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করে নিয়েছেন ব্রাজিলের ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।দায়িত্ব পাওয়ার পর ইন্টারের অনুশীলন মাঠে আজ প্রথম সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন লিওনার্দো। সেখানে নিজেকে ‘রোমান্টিক’ দাবি করে নতুন এই কোচ বলেন, ‘আমি কাজ খুঁজছিলাম না। খুঁজছিলাম একটি স্বপ্ন। ইন্টারের চাকরি এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’দায়িত্ব নিয়েছেন এসি মিলানের চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারে। সাবেক ক্লাবের প্রতি এখন মনোভাব কী? এ প্রশ্নে ৪১ বছর বয়সী লিওনার্দো বলেন, ‘দীর্ঘ ১৩ বছর একসঙ্গে থাকায় মিলানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের কখনোই ভুলব না। কিন্তু এখন আমি নতুন অভিযানে নেমেছি। আমি মুক্ত মানুষ।’ রয়টার্স