ইন্টারের ৭ গোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজসিক প্রত্যাবর্তন! সেই ফেব্রুয়ারিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন। হাঁটুর চোটে দীর্ঘ সাত মাস মাঠের বাইরে ছিলেন। ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতো কাল দলে ফিরে করলেন জোড়া গোল, তাও বদলি হিসেবে। ইন্টার মিলানও এবারই সিরি ‘আ’তে ওঠা সাস্সুয়োলোকে হারিয়েছে ৭-০ গোলে। ওয়েবসাইট।
৭ মিনিটের মাথায় রদ্রিগো প্যালাসিও শুরু করেন ইন্টারের গোল-উৎসবের। এরপর গুনে গুনে ইন্টার আরও ছয় গোল দেয় নবাগত দলটিকে। রোম ডার্বিতে রোমা ২-০ গোলে হারিয়েছে লাৎসিওকে। আর তেভেজ ও লরেন্তের গোলে জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে হেল্লাস ভেরোনাকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল কাল রামসে, মার্টেসেকার ও সানিয়ার গোলে ৩-১-এ হারিয়েছে স্টোককে। তিনটি গোলই বানিয়ে দিয়ে ঘরের মাঠে অভিষেক স্মরণীয় করে রেখেছেন মেসুত ওজিল।