ইন্দো-বাংলা গেমস মে মাসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল ইন্দো-বাংলা গেমস। কিন্তু এক মাস পিছিয়ে সেটা হবে আগামী ৭-১৩ মে। শুরুতে ১০টি খেলা নিয়ে হওয়ার কথা থাকলেও বাদ দেওয়া হয়েছে ভারোত্তোলন। মহিলা ফুটবলের পাশাপাশি যোগ হয়েছে পুরুষ ফুটবল। কাবাডিতে সুযোগ দেওয়া হয়েছে শুধুই মেয়েদের। অথচ টানা তিনটি গেমসেই সোনা জিতেছিল পুরুষ কাবাডি দল। কিন্তু এশিয়ান গেমসে পুরুষ কাবাডি দলের ব্যর্থতার কারণে এবার ইন্দো-বাংলা গেমসে থাকছে না এই ইভেন্ট। ইন্দো-বাংলা গেমসের জন্য পুরোদমে অনুশীলন ক্যাম্প চলছে ভলিবল, বক্সিং, অ্যাথলেটিকস, সাঁতার, শ্যুটিং, ব্যাডমিন্টন ও জিমন্যাস্টিকসে।