ইন্দো-বাংলা গেমসে ভারোত্তোলন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০টি খেলা নিয়ে আগামী এপ্রিলে ঢাকায় শুরু হওয়ার কথা চতুর্থ ইন্দো-বাংলা গেমস। কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেওয়া ভারোত্তোলনকে রাখেনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএর উপমহাসচিব আশিকুর রহমান জানিয়েছেন, এই গেমসে অন্তর্ভুক্ত হয়েছে অ্যাথলেটিকস, শ্যুটিং, সাঁতার, ভলিবল, বক্সিং, ব্যাডমিন্টন, কাবাডি, ফুটবল ও জিমন্যাস্টিকস। ভারোত্তোলনের বদলে মহিলা হ্যান্ডবল ঢোকানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। কিন্তু পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাতে রাজি হয়নি।