ইন্দোনেশিয়া যাচ্ছেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ এপ্রিল ইন্দোনেশিয়ায় শুরু সিআইএমবি নিয়াগা মাস্টার্স গলফে খেলতে আগামী পরশু ইন্দোনেশিয়া যাচ্ছেন সিদ্দিকুর রহমান। সিআইএমবি মাস্টার্সে খেলার আগে নিজের অনুশীলনটা খুব বেশি ভালো হচ্ছে না সিদ্দিকুরের। কুর্মিটোলা গলফ কোর্সে প্যাট্রনস কাপে প্রথম রাউন্ডে ছিলেন দুইয়ে। তবে কাল আরও বাজে খেলে নেমে গেছেন ছয়ে। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। সব মিলিয়ে পারের চেয়ে খেলেছেন এক শট কম। টুর্নামেন্টে জীবন আলীর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আছেন জামাল হোসেন মোল্লা। দুই রাউন্ড মিলিয়ে জীবন ও জামাল পারের চেয়ে ৭ শট কম খেলেছেন। পারের চেয়ে তিন শট কম খেলা মোহাম্মদ নাজিম তৃতীয় স্থানে।