ইন্দো-বাংলা গেমসের ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী এপ্রিলে শুরু হবে ইন্দো-বাংলা গেমস। এই গেমসের ক্যাম্পের জন্য সরকারি অর্থ সাহায্য পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। চেষ্টা তাদের সফল হয়েছে, সরকারের কাছ থেকে সম্প্রতি পেয়েছে ৫০ লাখ টাকা। আর এটা নিয়েই কাল থেকে বিওএ শুরু করে দিয়েছে অনুশীলন ক্যাম্প।
কাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভলিবল, কাবাডি ও বক্সিংয়ের অনুশীলন। কাবাডি মাঠে এর উদ্বোধন করেন বিওএর মহাসচিব শাহেদ রেজা। ৫ ফেব্রুয়ারি থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হবে অ্যাথলেটিকস ক্যাম্প। বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে এটি শুরু করা যায়নি। বাকি ছয়টি খেলার ক্যাম্প দু-এক দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এবারের ইন্দো-বাংলা গেমসে বাংলাদেশ অংশ নেবে অ্যাথলেটিকস, শ্যুটিং, সাঁতার, ভলিবল, ব্যাডমিন্টন, বক্সিং, ফুটবল, কাবাডি ও জিমন্যাস্টিকসে।