ইন্দোনেশিয়ান ওপেনে রাজীব ৪৪তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকার্তায় গত বৃহস্পতিবার শেষ হওয়া ইন্দোনেশিয়ান ওপেন দাবায় ৪৪তম হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ১১ ম্যাচে রাজীবের পয়েন্ট ছয়। শেষ রাউন্ডে তিনি ড্র করেছেন ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার কিম স্টিফেনের সঙ্গে। ৩৮ গ্র্যান্ডমাস্টার, ১০ মহিলা গ্র্যান্ডমাস্টারসহ ৩০টি দেশের ১০৮ দাবাড়ুর এই প্রতিযোগিতায় সাড়ে আট পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন রাশিয়ার গ্র্যান্ডমাস্টার অ্যালেক্সি ড্রেব।