ইন্দোনেশিয়ায় সিদ্দিকুর ৯৯তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা তাইপেতে গত সপ্তাহে মারকারিস তাইওয়ান ওপেন মাস্টার্সে হয়েছিলেন ৩২তম। কিন্তু তাইওয়ান থেকে ইন্দোনেশিয়ায় গিয়ে আরও খারাপ করেছেন সিদ্দিকুর রহমান। কাট মিস করেছেন বাংলাদেশের গলফার। দ্বিতীয় রাউন্ড শেষে হয়েছেন ৯৯তম। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৪ শট বেশি খেলেছেন। প্রথম রাউন্ডে ৪টি বগি ও ৩টি বার্ডির সঙ্গে দ্বিতীয় রাউন্ডে করেছেন চারটি বগি ও ১টি বার্ডি।