ইন্দোনেশিয়ায় সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ থেকে ফিরেই আবার গলফ কোর্সে নেমে পড়ছেন সিদ্দিকুর রহমান। আজ শুরু হওয়া ইন্দোনেশিয়ান ওপেনে অবশ্য অন্যতম ফেবারিট হিসেবেই শুরু করছেন বাংলাদেশের সেরা গলফার। এশিয়ান ট্যুরের সাড়ে সাত লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন মেজরজয়ী দক্ষিণ আফ্রিকান রেটিফ গুজেন, এ বছর এশিয়ান ট্যুর তিনটি শিরোপাজয়ী স্কট হেন্ডের মতো নামী গলফাররা।