ইন্দোনেশিয়ায় সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ান মাস্টার্সে প্রথম দিন শেষে মোটামুটি ভালো অবস্থানেই আছেন সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে পারের চেয়ে ১ শট কম খেলে যৌথভাবে ২৩ নম্বরে আছেন বাংলাদেশের সেরা গলফার। কাল তিনটি বার্ডি করার পাশাপাশি দুটি বগি করেই কিছুটা পিছিয়েছেন এশিয়ান অর্ডার অব মেরিটে নয়ে থাকা এই গলফার। প্রথম রাউন্ড শেষে শীর্ষে আছেন বিশ্বের ৩ নম্বর খেলোয়াড় লি ওয়েস্টউড। এই ইংলিশ খেলেছেন পারের চেয়ে ৭ শট কম।