প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি করলেন দিদিয়ের দ্রগবা। পরশু স্টোক সিটির বিপক্ষে চেলসিকে জেতানো একমাত্র গোলটি করেই এই আইভরিয়ান ছুঁয়েছেন মাইলফলকটি। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর ১০০ গোল করা ২২তম খেলোয়াড় দ্রগবা। ১৯৯৫-৯৬ মৌসুমে প্রথম ১০০ গোল করেন প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ারার। ৪৪১ ম্যাচে ২৬০ গোল করে ইংলিশ এই স্ট্রাইকারই সবার ওপরে আছেন আরেকটি তালিকাতেও। সবচেয়ে কম ১২৪ ম্যাচে শততম গোল করেছিলেন শিয়ারার। দ্রগবার লাগল ২২০ ম্যাচ। বিদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৬টি গোল আর্সেনালের ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরির। এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের (১৫০)।