ইবতিহাজের গৌরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবতিহাজ মোহাম্মদ
ইবতিহাজ মোহাম্মদ

রিওতে আসার পর থেকেই তাঁকে নিয়ে কত আলোচনা। ইবতিহাজ মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের প্রথম নারী অলিম্পিয়ান যিনি হিজাব পরে খেলতে নেমেছেন। শুধু অংশগ্রহণের ইতিহাস রচনা করেই থামেননি, পদকও জিতে নিয়েছেন ৩০ বছর বয়সী ইবতিহাজ। পরশু মেয়েদের ফেন্সিংয়ে দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। শনিবার ফেন্সিংয়ের সেবার ইভেন্টে ইতালিকে ৪৫-৩০ পয়েন্টে হারিয়েছে ইবতিহাজ ও তাঁর যুক্তরাষ্ট্র দল। রিও অলিম্পিকে ফেন্সিং থেকে এই প্রথম পদক জিতল যুক্তরাষ্ট্র। ইতিহাস গড়ার পর ইবতিহাজের কণ্ঠে গর্ব ও স্বস্তির ছোঁয়া, ‘আমাদের জন্য অনেক লম্বা এক সফর ছিল এটি, প্রায় ছয় বছরের। আমি কখনো এ স্মৃতি ভুলব না।’ তাঁর সতীর্থ ড্যাগম্যারা ওজনিয়াকের কণ্ঠেও গর্বের ছোঁয়া, ‘এটা খেলা। আপনার চুলের রং কী কিংবা আপনার ধর্ম কী সেটা বিষয় না। আমার ধারণা আমেরিকা কী, তার সেরা উদাহরণ এই দল, যেখানে এতগুলো ভিন্ন জাতি ও ধর্মের মানুষ খেলছে।’ এএফপি।