ইবোলার জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচটা হওয়ার কথা কাল। রেফারিসহ অন্য অফিশিয়ালরাও এসে গিয়েছেন। কিন্তু লেসোথো-নাইজেরিয়া আফ্রিকান যুব চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ফাইনাল তার পরও স্থগিত হয়ে গেল। লেসোথো জানিয়ে দিয়েছে, তারা আসতে পারছে না। কারণ ইবোলা ভাইরাস। বেশ কয়েক দিন থেকেই পশ্চিম আফ্রিকায় এই ভাইরাস ত্রাস সৃষ্টি করেছে। এর মধ্যে মারা গেছে হাজারের বেশি । লেসোথো সেই আশঙ্কা থেকেই নিজেদের সরিয়ে নিয়েছে। শুধু লেসোথো না, সিয়েরা লিওন ও লাইবেরিয়াও নিজেদের সরিয়ে নিয়েছে। এ দুই দেশ চীনের নাংজিংয়ের যুব অলিম্পিক থেকেও নাম প্রত্যাহার করে নিয়ে নিয়েছে। যদিও চীনে এই ভাইরাস সংক্রমণের আশঙ্কা খুবই কম, তার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী আয়োজকেরা পুরোপুরি প্রস্তুত। কিন্তু ইবোলা ভাইরাসের ক্ষেত্রে তো ঝুঁকি নেওয়া যায় না! এএফপি, আইএএনএস।