ইব্রাকে ছুঁতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্যটা খুব পরিচিত। ম্যাচের আগে দুই দলের ফুটবলাররা মাঠে নামছেন, আর তাঁদের হাত ধরে নামছেন একগাদা শিশু-কিশোর। সংখ্যাটাও জানা, ২২ জন খেলোয়াড়ের সঙ্গে গুনে গুনে ২২ ভাগ্যবান শিশু ম্যাচের আগে মাঠে নামে। ইউনিসেফ ও ফিফার যৌথ উদ্যোগে এ ধারাটা চালু হয়েছে প্রায় দেড় দশক আগে। দারুণ এই উদ্যোগটাও প্রশ্নের মুখে পড়ে গেল এবার। ইউরোপা লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে রাশিয়ান ক্লাব রোস্তভ। রোস্তভের মাঠে ইউনাইটেড স্ট্রাইকার ইব্রাহিমোভিচের হাত ধরে মাঠে নামতে চায় এক শিশু। এ কারণে ওই ছেলের বাবা রোস্তভকে ১ লাখ ৭০ হাজার রুবল দেওয়ার প্রস্তাব দিয়েছে! রাশিয়ান ক্লাবটির মুখপাত্র ইভান বদিলেফস্কি টুইটারে সেটা জানিয়ে বলেছেন, ‘মানুষ কত কিছুই না করতে রাজি!’ এএফপি।