ইব্রার চ্যাম্পিয়ন ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে নেই, আপাতত সপরিবারে গ্যালারিতে আলো ছড়াচ্ছেন ইব্রা l এএফপি
মাঠে নেই, আপাতত সপরিবারে গ্যালারিতে আলো ছড়াচ্ছেন ইব্রা l এএফপি

ভবিষ্যদ্বাণী করা অক্টোপাস পল আর নেই। তবে মরুর জাহাজ উট শাহিন থেকে শুরু করে পেঙ্গুইন ডন জুয়ান, অক্টোপাস রেজিনাররা বহন করে যাচ্ছেন এই গুরুদায়িত্ব (!)। সেই খাতায় অবশেষে নাম লেখালেন সুইড তারকা ইব্রাহিমোভিচ! বিশ্বকাপে দুই ফাইনালিস্ট এবং চ্যাম্পিয়ন দলটির নাম আগাম জানিয়ে দিয়েছেন তিনি, ‘আমি দেখতে পাচ্ছি, ফাইনালে ইতালির বিপক্ষে ব্রাজিল জিততে চলেছে।’ ফ্রেঞ্চ লিগে খেলেন বলে কিনা, ফ্রান্সের প্রতিও জানিয়েছেন শুভকামনা।
আয়াক্সের হয়ে জিতেছেন ডাচ লিগ। এসি মিলানের হয়ে জিতেছেন সিরি ‘আ’ শিরোপা। বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ জিতেছেন। পিএসজির হয়ে জয় করা হয়ে গিয়েছে ফ্রেঞ্চ লিগও। চিতার মতো ক্ষিপ্রতা, বল নিয়ে কারিকুরি, দুর্দান্ত সব গোল—ইব্রা মানেই পয়সা উসুল পারফরম্যান্স। সর্বশেষ মৌসুমে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সুইডেনের হয়ে ৯৬ ম্যাচে গোল করেছেন ৪৮টি। ইব্রার মতো একজন খেলোয়াড় বিশ্বকাপে খেলতে পারছেন না, এতে খোদ বিশ্বকাপেরই তো আফসোস হওয়ার কথা।
হতাশা, আক্ষেপ কম ছিল না ইব্রারও। জানিয়েছিলেন বিশ্বকাপের খেলা তিনি দেখবেন না, ‘একটা ব্যাপার নিশ্চিত, আমাকে ছাড়া বিশ্বকাপে কিছু দেখার নেই।’ কিন্তু হতাশা-আক্ষেপ পেছনে ফেলে শুধু ব্রাজিলে উড়ে যাননি, রীতিমতো এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়াম ছুটে বেড়াচ্ছেন! স্পেন-চিলি ম্যাচে তাঁকে গ্যালারিতে দেখা গেছে। দেখা গেছে ইংল্যান্ড-উরুগুয়ে ম্যাচেও। মাঠে রং ছড়াতে পারেননি, অন্তত গ্যালারি তো মাতাচ্ছেন! ওয়েবসাইট।