প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেন, ইতালি, ফ্রান্স— ইউরোপের বড় তিন লিগেই খেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। অথচ ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো খেলেননি। খেললে কী হতো? স্বভাবসুলভ উত্তর দিয়েছেন ইব্রা, ‘ইংল্যান্ড খুবই কঠিন একটা লিগ, বিশ্বের সেরা তিন-চারটি দল সেখানে খেলে। কিন্তু অন্য সবখানে যেমন করে এসেছি, এখানে খেললে তেমনই ধ্বংসযজ্ঞ চালাতাম।’ দুই বছর আগে সুইডেনের হয়ে একাই ইংল্যান্ডের সঙ্গে ৪ গোল করেছিলেন। ওভারহেড কিকে করা গোলটি তো এখনো সবার চোখে লেগে আছে। ইব্রার দাবিকে উড়িয়ে দেওয়ার উপায় নেই! ওয়েবসাইট।