ইব্রার বিরক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্লাতান ইব্রাহিমোভিচ সুইডেনে এলেই শুনছেন, ‘আচ্ছা, আপনি বেশি ভালো খেলেন নাকি লোত্তা শেলিন?’ চোখ কুঁচকে ফেললেন নাকি? এই লোত্তা শেলিনের নাম তো কস্মিনকালেও আপনি শোনেননি! নামটাও ঠিক ছেলেদের মতো ঠেকে না। ঠিক ধরেছেন, শেলিন একজন নারী ফুটবলারই। সুইডেনের হয়ে খেলেনও দুর্দান্ত। সবই ঠিক আছে, কিন্তু ইব্রার সঙ্গেই তাঁর তুলনা কেন? শেষ পর্যন্ত ইব্রা বলেই ফেলেছেন ছেলেদের সঙ্গে মেয়েদের ফুটবলের তুলনা একটা ‘রসিকতা’। একটু বেশিই বিরক্ত হয়েছেন বোধ হয়, নইলে ইব্রা কেন বলবেন কে কত টাকাপয়সা আনল, সেটা হিসাব করেই মেয়েদের মূল্যায়ন করা উচিত! ওয়েবসাইট।