প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে লিওনেল মেসি ছিলেন অবিশ্বাস্য। গোলের পর গোল করেছেন বার্সেলোনার জার্সি গায়ে। কিন্তু ব্যক্তিগত এই সাফল্য অনূদিত হয়নি দলীয় অর্জনে। মেসির সাবেক ক্লাব-সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচের চোখে তাই এবারের ফিফা ব্যালন ডি’অরের জন্য মেসি সেরা পছন্দ নন।মেসি প্রসঙ্গে তাঁর কথা, ‘মেসি অসাধারণ একটা মৌসুম কাটিয়েছে। কিন্তু সে বেশি কিছু জিততে পারেনি। ব্যালন ডি’অর অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত নৈপুণ্য এবং দলীয় পারফরম্যান্সের ওপর।’ পরোক্ষে সেটি ইনিয়েস্তার পাওয়া উচিত মনে করছেন, ‘ইনিয়েস্তার জন্যও এটা ছিল গ্রেট মৌসুম। তারা ইউরো জিতেছে। কিন্তু মেসি কিংস কাপ ছাড়া কিছুই জেতেনি।’ ওয়েবসাইট।