ইব্রাহিমের হ্যাটট্রিকে সান্ত্বনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে কিরগিজস্তানের নেফচির কাছে ২-০ হার। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার নমপেন ক্রাউনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম (১-০)। তাতেই এএফসি প্রেসিডেন্টস কাপ থেকে আবাহনীর বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কাল শেষ ম্যাচে শ্রীলঙ্কার ডন বস্কের বিপক্ষে পিছিয়ে পড়েও অবশ্য বড় জয় (৪-১) তুলেছে আকাশি-নীলরা। সান্ত্বনার জয়!নমপেন থেকে ম্যানেজার সত্যজিত দাস রুপু কাল ফোনে জানিয়েছেন, ‘২৬ মিনিটে গোলরক্ষক জিয়ার ভুলে গোল খেয়েছে আবাহনী। ২ মিনিট পরই ইব্রাহিমের পাসে সমতা ফেরান রনি। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেছেন ঘানাইয়ান স্ট্রাইকার ইব্রাহিম। ৫১ মিনিটে সিরাজির ক্রসে ২-১, ৭১ মিনিটে চৌ মিন রাখাইনের ঠেলে দেওয়া বলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ৩-১ এবং ৮১ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক ফেলে দিলে প্রাপ্ত পেনাল্টি থেকে নিজেই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইব্রাহিম।নমপেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেফচি। আবাহনীকে তৃতীয় স্থানে ঠেলে গ্রুপ রানার্সআপ নমপেন ক্রাউন। এই দুটি দলই উঠল দ্বিতীয় রাউন্ডে। নমপেন ক্রাউনের সঙ্গে ম্যাচটা ড্র থাকলে আবাহনী গোল গড়ে দ্বিতীয় রাউন্ডে যেত। আবাহনীর হতাশাটা তাই অনেক বেশি।রুপু বলছিলেন, ‘নমপেনের ক্রোয়েশিয়ান কোচ বলেছেন ভালো খেলেও আগের দুটি ম্যাচে গোল পাওনি তোমরা। এটা তোমাদের দুর্ভাগ্য। কিন্তু এটা সান্ত্বনা হতে পারে না। দ্বিতীয় রাউন্ডে যাওয়াটাই আসল।’