ইব্রাহিমোভিচ অতুলনীয়: লিওনার্দো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি না রোনালদো—এই বিতর্কে যখন ফুটবল বিশ্ব উত্তাল, ঠিক তখনই লিওনার্দো নতুন এক মতবাদ আমদানি করে চমকে দিলেন সবাইকে। তাঁর মতে, সবাই মেসি ও রোনালদোর কথা বলে কিন্তু সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে মেসি বা রোনালদো কারোরই তুলনা চলে না। ইব্রাহিমোভিচের চেয়ে মেসি ও রোনালদো পিছিয়ে আছে অনেক ব্যবধানে।এই মৌসুমে সবাইকে অবাক করে দিয়ে এসি মিলান ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইব্রাহিমোভিচ পিএসজির জন্য যথেষ্ট উঁচু দরের একজন খেলোয়াড় হলে পিএসজির ফুটবল পরিচালক সাবেক ব্রাজিলীয় ফুটবলার লিওনার্দো মনে করেন, সেদিন খুব বেশি দূরে নয়, যখন পিএসজি এ ধরনের ফুটবলারদের দলভুক্ত করলে কেউ অবাক হবে। পিএসজি নিজের অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করছে খুব সুচিন্তিত উপায়েই।লিওনার্দোর মতে, মেসি বা রোনালদো নয়, এই মৌসুমে ইব্রাহিমোভিচই ফুটবল বিশ্বের সবচেয়ে আরাধ্য খেলোয়াড়। ফ্রান্সের ‘এল ইকুইপে’ পত্রিকাকে তিনি এ কথা বলেছেন।ইব্রাহিমোভিচের সঙ্গে এসি মিলান থেকে প্যারিসে এসেছেন থিয়াগো সিলভা। দল শক্তিশালী হলেও নতুন মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি পিএসজির। এসি অ্যাজাসিওর সঙ্গে গোলশূন্য ও এফসি লরেন্তের সঙ্গে ২-২ গোলে ড্র করে পিএসজি শুরু করেছে এবারের মৌসুম। এফসি লরেন্তের সঙ্গে ইব্রাহিমোভিচ অবশ্য ছিলেন স্বমহিমায়। স্কোরশিটের দুটো গোলই তাঁর।লিওনার্দো লিগের প্রথম দুটো ম্যাচ নিয়ে একেবারেই চিন্তিত নন। তাঁর মতে, মৌসুমের শুরুতে এমন হতেই পারে। এখনো পুরো লিগই পড়ে রয়েছে। তিনি আরও বলেন, আমি নিশ্চিত প্যারিস সেন্ট জার্মেই অচিরেই নিজেদের ফিরে পাবে। গোল ডটকম।