গতকাল ফ্রেঞ্চ ওপেনের উদ্বোধনী দিনে জয় পেয়েছেন ২০০৮ চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ, ২০০৯ চ্যাম্পিয়ন সভেৎলানা কুজনেৎসভা এবং গত বছরের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুর। ইভানোভিচ ৬-১, ৬-১ গেমে লারা আরুয়াবারেনাকে, কুজনেৎসভা ৬-১, ৬-৩ গেমে মিরজানা লুসিসকে, ইলেনা বালতাচার বিপক্ষে স্টোসুর জিতেছেন ৬-৪, ৬-০ গেমে।এ ছাড়া মহিলা এককে জয় পেয়েছেন লুসি সাফারোভা, মেলানি অডিন, সারা ইরানি। পুরুষ এককে জয় পেয়েছেন মার্টিন চিলিচ, ফার্নান্দো ভারদাস্কো, হুয়ান কার্লোস ফেরাররা। অ্যান্ডি রডিক অবশ্য প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। ফ্রান্সের নিকোলাস মাহুতের সঙ্গে হেরেছেন বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়। কাল জিতেছেন আরেক ফরাসি জো উইলফ্রায়েড সোঙ্গাও। কাল শুরু হলেও ফ্রেঞ্চ ওপেনের মূল উত্তেজনাটা হয়তো ছড়াবে আজ থেকে। জোকোভিচ, ফেদেরার, লি না, আজারেঙ্কারা যে কোর্টে নামবেন আজ। ওয়েবসাইট।