ইভানোভিচের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরী, তন্বী। আনা ইভানোভিচ চাইলে হলিউডের অভিনেত্রী হতে পারতেন! আসলেই হলিউডে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন সার্বিয়ান এই টেনিস তারকা। গত রোববার নিউজিল্যান্ড হেরাল্ডকে এই সত্যটাই জানালেন মহিলা টেনিসের সাবেক এক নম্বর, ‘অনেক প্রস্তাবই পেয়েছি, যার মধ্যে একটি ছিল হলিউডে অভিনয়েরও। খুব রোমাঞ্চকর প্রস্তাব ছিল। মূল চরিত্র না হলেও সংক্ষিপ্ত উপস্থিতি নয়, মোটামুটি লম্বা উপস্থিতিই হতো আমার। কিন্তু দুর্ভাগ্য, অভিনয় করা হয়নি, অনুশীলন ছেড়ে অভিনয়ে আসার ইচ্ছাও আমার ছিল না।’ ২০০৮ ফ্রেঞ্চ ওপেন জেতার পর ইভনোভিচের ক্যারিয়ারের গ্রাফ নামছে নিচের দিকে। এখন কি অভিনয় টানছে তাঁকে? ওয়েবসাইট।