ইমদাদুলদের ভালো সূচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮তম এশিয়ান আর্চারি ও ২০১৪ সালের যুব অলিম্পিক গেমসের আঞ্চলিক পর্ব কাল একসঙ্গে শুরু হয়েছে চীনা তাইপেতে। এশিয়ান আর্চারিতে ভালোই শুরু করেছেন বাংলাদেশের তিন তিরন্দাজ ইমদাদুল হক মিলন, রোমান সানা ও মাইথ্রু প্রু। তিনজনই উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডে ইমদাদুল ৬-২ সেটে কাজাখস্তানের সাইদিয়েভকে, রোমান ৬-০ সেটে ইরাকের মাহমুদ আহমেদকে এবং মহিলা বিভাগে মাইথ্রু প্রু ৬-২ সেটে জিতেছেন ইন্দোনেশিয়ার সাফিত্রিকে হারিয়েছেন।