ইমদাদুলের ব্যাংকক-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এপ্রিলে প্রাক-অলিম্পিক প্রস্তুতি নিতে লন্ডন গিয়েছেন চার শ্যুটার। এঁদের মধ্যে দুজন দেশে ফিরে এলেও বাকি দুজন আছেন সেখানেই। এবার প্রাক-অলিম্পিক প্রস্তুতি নিতে ব্যাংকক যাচ্ছেন আর্চার ইমদাদুল হক (মিলন)। দুই মাসের প্রস্তুতিতে আজ ঢাকা ছাড়ছেন আসন্ন লন্ডন অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পাওয়া এই তিরন্দাজ।