ইমরানের চাওয়া, ভারত-পাকিস্তান সেমিফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে বিধ্বস্ত করে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তানের সঙ্গে যোগ দেবে ভারত। ৩০ মার্চ ফাইনালে ওঠার লড়াইয়ে মোহালিতে নামবে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এমন একটা ‘রোমাঞ্চকর’ ম্যাচের অপেক্ষায় আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান।ঘরের মাঠে ভারতীয়দের লজ্জায় ডুবিয়ে সেমিফাইনালে উঠে যাবে অস্ট্রেলিয়া—ইমরানের খানের এমন স্বপ্নেই বিভোর থাকার কথা। উল্টো পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মুখে ভারতের জয়গান! তবে ক্রিকেট বিশ্বকে আরেকটি টান-টান উত্তেজনাকর ম্যাচ উপহার দিতেই ইমরান ভারত-পাকিস্তান লড়াই চাইছেন, এমনটা ভাবলে ভুল হবে। পাকিস্তানের ফাইনালে ওঠার পথ পরিষ্কার করতেই এমন একটা ‘মহারণ’ চান ইমরান!‘আমি মনে করি, ঘরের মাঠের চাপ সামলাতে পারবে না ভারত। ক্রিকেটাররা চাইবে না, গ্যালারিভর্তি দর্শক পাকিস্তানের কাছে ভারতের হার প্রত্যক্ষ করুক। এই চাপই পাকিস্তানের কাজটা সহজ করে দেবে’—জিও সুপার চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন ইমরান খান। ওয়েবসাইট।