ইমরুল কায়েসকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্রিকেটকে ভালোবাসো, ক্রিকেট খেলো, দেশকে ভালোবাসো, একদিন তোমরাই সাকিব, মাশরাফি, তামিম, ইমরুলদের মতো বড় ক্রিকেটার হতে পারবে’—খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে তরুণ ক্রিকেটারদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ইমরুল কায়েস।কায়েস আসবেন। প্রিয় ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে আজ শুক্রবার সকাল থেকেই বিপুলসংখ্যক ক্রিকেটভক্ত স্থানীয় জোবায়েদ আলী মিলনায়তনের সামনে জড়ো হয়। বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায় তাদের। ভক্তদের অপেক্ষার অবসান ঘটে বেলা সোয়া একটার দিকে। একটি মোটর শোভাযাত্রা নিয়ে কায়েস এসে পৌঁছালে তাঁকে ফুল ছিটিয়ে, স্লোগান দিয়ে অভিনন্দন জানান ক্রিকেটানুরাগীরা। সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয় ডুমুরিয়ার ইউডো ক্রিকেট একাডেমি ও স্টার বয়েজের কিশোর-তরুণ ক্রিকেটারদের উদ্যোগে।