ইমার্জিং এশিয়া কাপের স্পনসর ম্যাক্স গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমার্জিং টিমস এশিয়া কাপের দ্বিতীয় আসর বসছে বাংলাদেশে। আর এবারই টুর্নামেন্টের স্পনসর হয়েছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হয় চট্টগ্রাম ও কক্সবাজারে আজ থেকে শুরু টুর্নামেন্টটির স্পনসরের নাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের কর্ণধার ও বিসিবির সাবেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান লোকমান হোসেন ভুঁইয়া ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।