ইরফানের পর সরফরাজও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের মৃত্যুসংবাদ পেয়ে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানে ফিরে গেছেন মোহাম্মদ ইরফান। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ পাঁচ ওয়ানডের সিরিজ শুরুর আগে আরেকটি দুঃসংবাদ পাকিস্তানের জন্য। গুরুতর অসুস্থ মায়ের পাশে থাকতে সহ-অধিনায়ক ও উইকেটকিপার সরফরাজ আহমেদও ফিরে গেছেন দেশে। ব্রিসবেনে আজ প্রথম ওয়ানডেতে তো বটেই, পাঁচ ম্যাচের সিরিজেই হয়তো সরফরাজের বদলে উইকেটের পেছনে থাকবেন মোহাম্মদ রিজওয়ান। আজ অস্ট্রেলিয়া দলে অভিষেক হচ্ছে দুই নতুনের—ব্যাটসম্যান ক্রিস লিন ও ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক। এএফপি।