ইরফানের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এলিজিবল ব্যাচেলরের’ তকমাটা অনেক দিনই ধরে রেখেছিলেন। এবার সেটা খোয়াতে যাচ্ছেন ইরফান পাঠান, খুব শিগগির বসছেন বিয়ের পিঁড়িতে। কিন্তু ভারতের পেসার কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন? এখানে আবার বেশ ঢাক গুড়গুড়। অনেক চেষ্টা করেও কনের ঠিকুজি বের করা যায়নি ইরফানের মুখ থেকে। শুধু জানিয়েছেন, কনের নাম সাফা। নিজে আগে ঘোষণাই করেছিলেন ব্যক্তিগত ব্যাপারে প্রকাশ্যে কিছু বলবেন না। তাঁর পরিবারও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে। কিন্তু বিয়ের আয়োজন তো আর দুয়ার বন্ধ করে করা যায় না। সেটা চলছে পুরোদমেই। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠান হয়ে যেতে পারে। ইরফানের পরিবার কনের জন্য হীরের হারও গড়তে দিয়েছে। দেখা যাক, বউ ভাগ্যে ইরফানের মাঠের ভাগ্য এবার ফেরে কি না! টাইমস অব ইন্ডিয়া।