প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৪ নভেম্বর থেকেই সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আড়াই বছর হয়ে গেল কাল। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় হংকং দলের পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার ইরফান আহমেদকে নিষিদ্ধ করেছে আইসিসি। ইরফানের মাধ্যমেই প্রথম জানা গিয়েছিল, ফিক্সিংয়ের কালো ছায়া এখন আইসিসির সহযোগী সদস্য দেশগুলোতেও বিস্তৃত। ৬টি ওয়ানডে খেলেছেন ইরফান, ৮টি টি-টোয়েন্টিও। নিজের অপরাধ মেনে নিয়ে এই শাস্তির বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন তিনি। রয়টার্স।